অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মুক্তারপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালো ২ ভাই

মুক্তারপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালো ২ ভাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অমি কাজী (২১) ও আজমল হোসেন শায়র (১৮) নামের দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ ২০ই মে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মুক্তারপুর সেতুতে এ দুঘটনা ঘটে।

নিহত অমি মুন্সিগঞ্জ সদর উপজেলার ভিটি হোগলা এলাকার আলমাস কাজীর ছেলে ও শায়র নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকার আসলাম কাজীর ছেলে। সম্পর্কে তারা দুই জন খালাতো ভাই।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, দুপুরে মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে আসছিলেন অমি ও শায়র। তারা মুক্তারপুর সেতুতে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর বাম পাশের ফুটপাথ অংশের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই জন মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই শায়র নিহত হন। চালক অমিকে গুরুতর আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মো. বজলুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই জনের লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রয়েছে।

About the author

SOFT PRO IT