বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মিষ্টি কুমড়ার দাম ৩৫০০ টাকা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে বিরল প্রজাতির একটি মিষ্টি কুমড়ার সন্ধান মিলেছে যার দাম উঠেছে ২৩০০ টাকা। বিক্রেতা কুমড়াটির দাম ৩৫০০ টাকা হাঁকলেও বেরসিক ক্রেতা ২৩০০ টাকা দর কষেছেন। প্রায় সাড়ে ফুট দৈর্ঘ্যরে কুমড়াটি চাষ করেছে বন্দর থানাধীন মদনগঞ্জ লক্ষ্যারচর উত্তরপাড়া এলাকার মৃত নয়া মিয়ার ছেলে ইলজাম।

৩মাস চাষাবাদ শেষে মিষ্টি কুমড়াটির ওজন ১মন ১৮ কেজি। বৃহৎ আকৃতির এ কুমড়াটি দেখার জন্য অসংখ্য কৌতুহলী জন সাধারণ ইলজামের বাড়িতে ভিড় জমায়। আলাপচারিতায় ইলজাম জানায়,সরকারি সহায়তা পেলে সে বিরল প্রজাতির বিভিন্ন সবজি উৎপাদন করা অত্যন্ত সহজ হবে। এতে অনেক বেকারত্বও ঘুচানো সম্ভব হবে।

About the author

SOFT PRO IT