নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ করেছেন না.গঞ্জ মহানগর বিএনপি

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর এর  সাথে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ। ২ নভেম্বর শনিবার সকালে নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব এর উত্তরা বাসভবনে সৈজন্য সাক্ষাৎ করেন।

বিএনপি মহাসচিব উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিকের উদ্দেশ্যে বলেন, নিয়ম বহির্ভূত কোন কর্ম কারোর জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। রাষ্ট্র সমাজ রাজনীতি সব কিছুই একটি নিয়মের মধ্যে চলবে এটাই স্বাভাবিক। সেই স¦াভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করে যারা সেচ্ছাচারিতা বা স্বৈরাচারি মনোভাব পোষন করবে তারা বেশি দূর এগোতে পারবে না। তাদের কর্মই তাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। অনিয়মতান্ত্রিক ভাবে রাষ্ট্র বা কোন প্রতিষ্ঠানকে বেশি দিন পরিচালনা করা যায় না। নিয়মের বাইরে যারা চলবে তারা নিশ্চই একদিন হারিয়ে যাবে।

এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীরকে পূর্ণাঙ্গ কমিটি দেয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

মহাসচিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দকে সঠিক ভাবে নেতৃত্ব দিয়ে সংগঠনের কার্যক্রমকে আরো বেশি গতিশীল সহ গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরো বেগবান করার আহŸান জানান।

নেতৃবৃন্দ সদ্য অনুমোদিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আমন্ত্রন করলে, তিনি তাতে সম্মতি জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, প্রথম যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

উল্লেখ্য, অ্যাডভোকেট আবুল কালামকে সভাপতি ও এটিএম কামালকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ৩০ অক্টোবর বুধবার ঘোষণা করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 November 2019

মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ করেছেন না.গঞ্জ মহানগর বিএনপি

www.narayanganjbarta24.com