বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মা-বাবার সাথে অভিমান করে কিশোরের আত্মহত্যা

আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে বন্দরে জাকারিয়া (১৪) নামে এক কিশোর মা-বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ২২ জুলাই শুক্রবার বিকালে ৪টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের মিনারবাড়ী এলাকায় এই ঘটনাটি ঘটে।

আত্মহত্যাকারি কিশোর জাকারিয়া স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলো। মাদ্রাসা ছাত্র জাকারিয়া একই এলাকার হাজী দেলোয়ার হোসেন মিয়ার ছেলে । আত্মহত্যার ঘটনার খবর পেয়ে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে আত্মহত্যাকারি মাদ্রাসা ছাত্রের পিতা হাজী দেলোয়ার হোসেন বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। যার অপমৃত্যু মামলা নং- ৩১/২২ তাং- ২২-৭-২২ইং।

এলাকাবাসী জানিয়েছে, জাকারিয়া স্থানীয় একটি মাদ্রসায় লেখাপড়া করছিল। মা-বাবার সাথে অভিমান করে সে নিজ বাড়ির এক তলা ছাদের পানির ট্যাংকির সাথে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে কামতাল তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, এলাকাবাসীর মাধ্যমে আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে আমিসহ আমার সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে আসি। পরে লাশ উদ্ধার করে সুরুতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করি। এখন পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি। আমরা আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি।

About the author

SOFT PRO IT