নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাহমুদ হোসেনের মায়ের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

শোক প্রকাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা কমরেড মাহমুদ হোসেন এর মা রত্নগর্ভা মোসাম্মৎ সুফিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।

২৩ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় এক শোক বার্তায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, মোসাম্মৎ সুফিয়া খাতুন তাঁর ১০২ বছরের বর্ণাঢ্য জীবনে অসংখ্য বুখা-নাঙ্গা, অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে একান্তই ব্যক্তিগত উদ্যোগে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়া  বৃটিশ শাসনামলে ইন্টার মিডিয়েট পাশ করা এই মহিয়সী নারী নাগবাড়ীস্থ তাঁর নিজ বাসভবনের আশপাশের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে নারী শিক্ষা প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নাগবাড়ীসহ আশপাশের অঞ্চলের মানুষ একজন গুরুত্বপূর্ণ অভিভাবককে হারালেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ মোসাম্মৎ সুফিয়া খাতুনের বর্ণাঢ্য সামাজিক কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করেন।

About the author

SOFT PRO IT