বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাহমুদনগর এলাকায় গভীর নলকোপ বসিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : একাবাসীর বিশুদ্ধ পানি নিশ্চিতের জন্য বন্দরে মাহমুদনগর সমাজ সেবক হাজী নিজাম উদ্দিনের ব্যাক্তিগত উদ্যোগে, গভীর নলকোপ বসিয়ে উক্ত এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সোমবার বাদ আসর মহামুদনগর ওয়েল ফেয়ার এসোসিয়েশন প্রাঙ্গনে  নলকোপ স্থাপন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহামুদনগর এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাহমুদনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলনা আশ্রাফ।

গভীর নলকোপ স্থাপনকালে সমাজ সেবক হাজী নিজাম উদ্দিন বলেন, শীতলক্ষা নদীর পানি দূষিত হওয়ার কারনে মাহমুদনগরবাসী র্তীব্র পানি সংকটে রয়েছে। এলাকাবাসীর কথা চিন্তা করে আমার ব্যাক্তিগত উদ্যোগে ১৫ শত ফুট  গভীর নলকোপ স্থাপনের উদ্যোগে নিয়েছি। আমি এলাকাবাসীর কাছে দোয়া চাই। আমি যেন সারা জীবন আপনাদেরকে খেদমত করতে পারি।

About the author

SOFT PRO IT