প্রবাস সদ্যপ্রাপ্ত

মালিতে শান্তিরক্ষী জাতিসংঘ পদকে ভূষিত ১৩৯ বাংলা‌দেশী

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রবাস ডেস্ক ) : অসামান্য অবদান এবং পেশাদারিত্ব প্রদর্শনের জন্য পশ্চিম আফ্রিকার দেশ মালিতে নিয়োজিত ১৩৯ বাংলাদেশি শান্তিরক্ষী জাতিসংঘ পদকে ভূষিত হয়েছেন।

মালির বামাকোর একটি সামরিক ঘাঁটিতে বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শান্তিরক্ষীদের কাছে, জাতিসংঘ পদক তুলে দেওয়া হয়। এসময় জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি কোয়েন ভেভিডসসহ শান্তিরক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিথিরা শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সদস্যদের একাগ্রতা এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সাত হাজারের বেশি বাংলাদেশি সদস্য দায়িত্ব পালন করছেন।

About the author

SOFT PRO IT