রূপগঞ্জ র্অথনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মারামারি ও ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

মারামারি ও ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মারামারি ও এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আশিকুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। ১লা অক্টোবর মঙ্গলবার রাতে দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকা থেকে তাতে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা রিপন কুমার দাস জানান, একই ইউনিয়নের রুহিলা এলাকার ইট ভাটা ব্যবসায়ী পনির মিয়া তার ব্যবসায়ীক কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুয়ারা এলাকার গোলজার হোসেনের ছেলে ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম খোকন তার সহযোগী সামাদের ছেলে রাজু, সাজা মিয়ার ছেলে জাকারিয়া ব্যবসায়ী পনির মিয়ার পথরোধ করে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।

এসময় ব্যবসায়ীর পনির মিয়ার ইট বিক্রির নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। পরে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। মঙ্গলবার রাতে পনির মিয়া রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।

About the author

SOFT PRO IT