সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

মারধরের পর আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ

মারধরের পর আওয়ামী লীগ নেতাকে পুলিশে সোপর্দ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মারধর করে অ্যাডভোকেট আব্দুল লতিফ (৬০) নামের এক আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার পাইনাদী নতুন মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল লতিফ সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আইন-বিষয়ক সম্পাদক। এছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ফোরামের সদস্য। সে নাসিক ১নং ওয়ার্ডের মিজমিজি পাইনাদী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে আব্দুল লতিফকে একটি গ্রুপ জমি দখলের অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে। পরে পুলিশে ফোন দিয়ে তাকে সোপর্দ করা হয়। তিনি ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত মনির হোসেন (৫৬) হত্যা মামলার আসামি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন জানান, স্থানীয় জনতা তাকে আটক করে আমাদের ফোন করেছে। এরপর আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিয়ে এসেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT