নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মামুনকে জেলা ক্রীড়া সংস্থায় অভিভাবক হিসেবে  চাই: মাসুদুজ্জামান

মামুনকে জেলা ক্রীড়া সংস্থায় অভিভাবক হিসেবে  চাই: মাসুদুজ্জামান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ক্রীড়া উন্নয়নে জেলা ক্রীড়া সংস্থায় ইপিলিয়ন গ্রুপের এমডি রিয়াজউদ্দিন আল মামুনকে চেয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান। রবিবার (১৫ সেপ্টেম্বর) মডেল গ্রুপে নারায়ণগঞ্জের সাবেক ও বর্তমান খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা তাঁর সাথে সাক্ষাৎ করতে গেলে এই দাবি করেন তিনি।

তিনি বলেন, রিয়াউদ্দিন আল মামুনকে ধন্যবাদ জানাতে চাই। বিগত সময়ের বাজে সময়ে তিনি ক্রীড়া জগতে অনেক কিছু করার চেষ্টা করেছিলেন। কিন্তু করতে না পেরে মন খারাপ করে সরে গেছেন। আমরা চাই আমাদের মামুন আমাদের মাঝে ফিরে আসুক। যাত্রা শুরু হোক রিয়াজউদ্দিন আল মামুনকে দিয়ে। মামুনের কাছে তোমাদের (খেলোয়াড়) যেতে হবে, প্রয়োজনে আমাকে যেতে হলে যাবো। নারায়ণগঞ্জের ক্রীড়া জগতের উন্নয়ন ঘটাতে মামুনকে অভিভাবক হিসেবে আমাদের লাগবেই। আমরা মামুনের হাত হয়ে কাজ করবো। যাদের ক্রীড়া জগতে অবদান আছে তাদের ক্রীড়া সংস্থায় দেখতে চাই।

এসময় উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন আমরা নারায়ণগঞ্জবাসীর সহসভাপতি কুতুবউদ্দিন আহমেদ, সাবেক জাতীয় ফুটবলার এমিলি, জাকির হোসেন, গাউস, রেজাউল করিম লিটন, কাজী নজরুল ইসলাম, নাদিম হাসান মিঠু, শহীদ হোসেন স্বপন, সাবেক ক্রিকেটার জন, আলমগীর হোসেন আলম, আহমেদুর রহমান তনু সহ প্রমুখ ক্রীড়া সংগঠক ও ক্লাবের নেতৃবৃন্দ।

রিয়াজউদ্দিন আল মামুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও ইপিলিয়ন গ্রুপের কর্ণধার।

About the author

SOFT PRO IT