রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মামলা প্রত্যাহারের দাবীতে মুড়াপাড়ায় মানববন্ধন

মামলা প্রত্যাহারের দাবীতে মুড়াপাড়ায় মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ রুবেল হত্যা মামলায় মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছের বিরুদ্ধে, দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রোববার দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানববন্ধন কর্মসূচী শেষে চেয়ারম্যানের স্ত্রী রূপগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

এদিকে, মানবন্ধনে আসা জনতাদের প্রতিপক্ষের লোকজন মারধর করেছে বলে মানববন্ধনে আসা লোকজন অভিযোগ করেছেন। এসময় প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে বলে তারা দাবী করেন।

জানা গেছে, গত ২৭ মে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আইপিএলের জুয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়। এ ঘটনায় মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছকে প্রধান আসামী করে নিহতের বড় ভাই মোমেন মিয়া হত্যা মামলা দায়ের করেন।

এদিকে, রোববার দুপুরে মিথ্যা মামলা থেকে তোফায়েল আহম্মেদ আলমাছের নাম প্রত্যাহারের দাবীতে শত শত জনতা বিক্ষোভ মিছিল নিয়ে মুড়াপাড়া মঠের ঘাটে জড়ো হয়। একপর্যায়ে স্থানীয় জনতা প্রেসক্লাবের সামেন মানববন্ধন কর্মসূচী পালন করেন।

পরে তোফায়েল আহম্মেদ আলমাছের স্ত্রী মমতাজ বানু রূপগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে বলেন, রুবেল খুন হয়েছে আইপিএল জুয়ার ঘটনায়। এর সঙ্গে আমার স্বামী কোনভাবে জড়িত নয়। আমিও চাই রুবেল হত্যার বিচার হউক। তবে সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেনো হয়। যদি আমার স্বামী জড়িত থাকে তাহলে তারও বিচার হউক।

এসময় তিনি বলেন, মানববন্ধনে আসার সময় আমাদের লোকজনকে প্রতিপক্ষের লোকজন মারধর করেছে। এসময় আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য আইয়ুব উল্লাহ, ইউপি সদস্য নবী হোসেন, ইউপি সদস্য সিরাজ হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লাভলী মানিক, রেহেনা, জীবন নেসা, বিউটি আক্তার প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 June 2018

মামলা প্রত্যাহারের দাবীতে মুড়াপাড়ায় মানববন্ধন

www.narayanganjbarta24.com