সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

মানুষ আজ স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে : এমপি শামীম ওসমান

মানুষ আজ স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে : এমপি শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন,  দেশের মানুষ আজ স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে রয়েছে। আর স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সাথে নিয়ে এগিয়ে চলেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি বেচে থাকলে দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে ইনশআল্লাহ।

বুধবার (২৭ ফেব্রুয়ারি)বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় আরকে গ্রুপের নির্মাধীন গ্রীনর‌্যান্ড পার্কে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, শেখ হাসিনার কর্মী হয়েই বেঁচে থাকতে চাই। আর শেখ হাসিনা হলো উন্নয়নের প্রতিক, শান্তির রোল মডেল।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদল, নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক হাজী সুমন কাজী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আমির হোসেন, আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন, যুবলীগ নেতা হাজী মানিক মাষ্টার মো. ফারুক প্রমূখ।

About the author

SOFT PRO IT