রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মানুষের ভোটের অধিকার হনন করে নেয়া হয়েছে : মান্নান

মানুষের ভোটের অধিকার হনন করে নেয়া হয়েছে : মান্নান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান ধানের শীষে ভোট চেয়ে ১৪ ডিসেম্বর (শুক্রবার) সাদিপুর ইউনিয়নের বিভিন্ন প্রান্তে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

কর্মসূচির অংশ হিসেবে সাদিপুর ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডে বাদ মাগরিব কাজহরদীতে উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে এক বক্তৃতায় ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, দীর্ঘ ১০ বছর যাবৎ জনগণ সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেনা। মানুষের ভোটের অধিকার হনন করে নেয়া হয়েছে। এ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপি চেয়ারপার্সন আমাদের প্রাণপ্রিয় নেত্রী ও দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তির নির্বাচন। আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন যাতে ভোট বানচাল ও ভুন্ডুল না করতে পারে। ভোট নিরপেক্ষ হলে আমাদের জয় কেউ ঠেকাতে পারবেনা ইনশাল্লাহ।

এসময় সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাছুম, সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, অত্র ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন গুরুত্বপূর্ণ বক্তৃতা রাখেন। তাছাড়া এসময় স্থানীয় ইদ্রিছ আলী, ইসলাম মিয়া, ফুলচাঁন মিয়া, হযরত আলী, ইসমত আলী, তোফাজ্জল, ইব্রাহিম, আবু বক্কর, হাফেজ আবু তাহের, হাফেজ নবীর হোসেন, শাহজালাল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT