সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মানুষের দ্বারে দ্বারে গিয়ে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন এমপি খোকা

মানুষের দ্বারে দ্বারে গিয়ে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন এমপি খোকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা দ্বিতীয় দিনের মত ২৬ মার্চ বৃহস্পতিবার উপজেলায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা তৈরীর পাশাপাশি বিনামূল্যে মাস্ক, হ্যান্ড গ্লোভস ও হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া ইউনিয়ন পর্যায়ে বিতরনের জন্য তিনি ইউপি চেয়ারম্যানদের নিকট বিপুল সংখ্যক মাস্ক, হ্যান্ড গ্লোভস ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন।

এমপি খোকা বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তিনি আরো বলেন, কারো মাঝে করোনা ভাইরাসের লক্ষন পরিলক্ষিত হলে লজ্জা না করে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। ফলে নিজে সুস্থ হওয়ার পাশাপাশি আশপাশের মানুষেরা করোনার প্রকোপ থেকে মুক্ত থাকবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 March 2020

মানুষের দ্বারে দ্বারে গিয়ে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন এমপি খোকা

www.narayanganjbarta24.com