নারায়ণগঞ্জ বন্দর বিশেষ সংবাদ রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মানুষকে নাসিম ওসমান নি:স্বার্থ ভালোবাসতো : পারভীন ওসমান

“ বন্দরের মানুষকে নাসিম ওসমান নি:স্বার্থ ভালোবাসতো ”
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কদম রসুল দরগাহ্ জিয়ারত করলেন আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও নারায়ণগঞ্জ-৫ আসনে চারবার নির্বাচিত প্রয়াত এমপি নাসিম ওসমান পত্নী পারভিন ওসমান । সোমবার (২৪ সেপ্টেম্বর) বাদ আছর বন্দর উপজেলাধীন নবীগঞ্জ কদম রসুল দরগাহ্ জিয়ারত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

এসময় পারভীন ওসমান বলেন, আমার স্বামী আল্লাহ ভক্ত ছিলেন। এ দর্গায় তিনি বহুবার এসেছিলেন। তাছাড়া বন্দরের মানুষকে উনি (নাসিম ওসমান) নি:স্বার্থ ভালোবাসতো। আর সাধারণ মানুষ এখনও তাকে অফুরুন্ত ভালোবাসে, তা আপনারা প্রমান করছেন। তাই এখানে নির্বাচনী মাঠে কাজ করার আগে এই দর্গা শরীফ জিয়ারত করে গেলাম। আমার স্বামী ও এই এলাকা সহ সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করলাম। তাছাড়া তিনি নেতাকর্মিদের এক হয়ে কাজ করার কথা বলেছেন। এসময় তার কথার সমর্থন করে তার পক্ষে কাজ করার কথা বলেন নেতাকর্মিরা।

এদিকে পারভিন ওসমান এর আগমনকে ঘিরে কদম রসুল দরগায় বন্দর জাতীয় পার্টির নেতাকর্মিদের ঢল নামে। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল হক আজিজ, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মো. ইরান, জাতীয় পার্টির মহিলা নেত্রী শারমিন ইসলাম, আলেয়া বেগম, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, জাতীয় পার্টি নেতা শাহ শরিফ, মেট্রো হল বাস স্ট্যান্ড ইজারাদার কমিটির সভাপতি মামুন খান, নাসির, সুমন প্রমুখ।

এর আগে প্রয়াত সাংসদ নাসিম ওসামনের কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নেমেছেন পতিœ পারভীন ওসমান। ওই সময় হাজারো নেতাকর্মী নিয়ে উপস্থিত ছিলেন তনয় আজমেরী ওসমান তার স্ত্রী সাবরীনা ওসমান জয়া ও ছেলে আরহাম ওসমান আলিফ। এছাড়াও দেখা গেছে জাতীয় মহীলা পার্টি, জাতীয় ছাত্র সমাজ সহ জাতীয় পার্টির অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের।

About the author

SOFT PRO IT