নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মানবাধিকার দিবসে বিএনপির সমাবেশে পুলিশের বাধা

মানবাধিকার দিবসে বিএনপি’র সমাবেশে পুলিশের বাধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : আন্তর্জাতিক মানবাধিকার ও বিজয় দিবস উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে র‌্যালি ও সমাবেশে বাধা দেয় পুলিশ। ফলে সমাবেশ শেষ হবার আগেই স্থান ত্যাগ করতে হয় নেতাকর্মীদের। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন গলিতে এ ঘটনা ঘটে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, মানবাধিকার দিবস ও বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ছিল। সে অনুযায়ী আমরা মহানগর বিএনপির সদস্যরা একটি র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শেষ করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ প্রশাসনের বাধার কারণে আমরা তা করতে পারলাম না। এটা অতন্ত দু:খজনক ও আমরা সকলেই মর্মাহত। কেননা এটা কোনো দলীয় কর্মসূচি ছিল না বরং রাষ্ট্রীয় কর্মসূচি ছিল। আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও বিজয় দিবসের এই কর্মসূচিতে পুলিশ বাধা দেয়ার মধ্য দিয়ে দেশের সংবিধানকে অবমাননা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং সকলকে ঐক্যবদ্ধ থেকে সংবিধানকে সমুন্নত রাখার জন্য আহ্বান জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ সভাপতি এড. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

About the author

SOFT PRO IT