নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদ্রাসা শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী : মন্ত্রী গাজী

মাদ্রাসা শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী : মন্ত্রী গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রোবেল মাহমুদ ) : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামকে ভালোবাসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে ভালোবাসেন। এজনই তিনি মাদ্রাসা শিক্ষার প্রতি এতো গুরুত্ব দিয়েছেন। তাই মাদরাসা শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার মাঝিনা এলাকায় মাঝিনা মৌঝার আহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার বহুতল বিশিষ্ট ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে। সরকার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই দিয়ে আসছেন। মাদ্রাসা শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করতে আইসিটি কোর্স চালু করেছেন। মাদরাসা শিক্ষার উন্নয়নে যত কাজ হয়েছে শুধু আওয়ামীলীগ সরকারের আমলেই হয়েছে। অতীতে কোন সরকারের আমলে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কোন কাজ হয়নি।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা শ্রী রবি রায়ের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মাঝিনা মৌঝার আহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ মোল্লা, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান আকন্দ, আব্দুল খালেক, সামসুল আলম, আব্দুল করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুর রহমান বাদল, মহিউদ্দিন ভুঁইয়া, আলমগীর হোসেন, ওমর ফারুক ভুঁইয়া ও নাদিম হোসেন অপু, প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 September 2019

মাদ্রাসা শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী : মন্ত্রী গাজী

www.narayanganjbarta24.com