নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদক বিক্রেতাদের বাড়ি ভাড়া দিবেন না : এএসপি ইমরান সিদ্দিকী

মাদক বিক্রেতাদের বাড়ি ভাড়া দিবেন না : এএসপি ইমরান সিদ্দিকী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : অতিরিক্ত পুলিশ সুপার (ক – সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী বলেছেন, নিজেদের নিরাপক্তার দায়িত্ব নিজেদের কে নিতে হবে। সবকাজ সরকারকে করতে হবে, এমন যেন না হয়। কিছু কাজ আছে সবাই মিলে করলে সহজে সমাধান হবে। যারা মাদক বিক্রি করে তাদের বাড়ি ভাড়া দিবেননা। সম্ভব হলে সিকিউরিটি ম্যান নিয়োগ, সিসিটিভি স্থাপন করতে বাড়ির মালিকদের প্রতি আহবান জানান। একটি সুন্দর বাংলাদেশ গড়তে সামাজিক শিষ্টাচার প্রয়োজন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকালে সৈয়দপুর কড়ইতলায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে এ কমিউনিটি পুুুলিশিং সভা অনুষ্ঠিত হয়।  কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এএসপি।

গোগনগর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক সৈকত হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. নাজির উদ্দিন আহম্মেদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আব্দুল হাই, অফিসার ইনচার্জ (কমিউনিটি) সঞ্জয়, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন,গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান শিকদার, গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন সওদাগর, কমিউনিটি পুলিশের ৪ নং ওয়ার্ড সভাপতি নাজির হোসেন ফকির, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. জসিমউদদীন, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবিএম আজহারুল ইসলাম প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 January 2020

মাদক বিক্রেতাদের বাড়ি ভাড়া দিবেন না : এএসপি ইমরান সিদ্দিকী

www.narayanganjbarta24.com