বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদকের সঙ্গে কোনো আপোষ নেই : ওসি দীপক চন্দ্র

মাদকের সঙ্গে কোনো আপোষ নেই : ওসি দীপক চন্দ্র
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বন্দর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ২৪শে জুন শুক্রবার বিকালে বন্দর থানা অডিটোরিঢামে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মহসীন মিয়ার সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম।

প্রধান অতিথির বক্তব্যে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা পিপিএম বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে জনপ্রতিনিধি, সাংবাদিক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ সহ সকলের সহযোগীতা কামনা করেন। এ সময় বন্দর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম পাটোয়ারি, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT