নারায়ণগঞ্জ নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদকের টাকা না পাওয়ায় মাকে হত্যা করলো ছেলে

মাদকের টাকা না পাওয়ায় মাকে হত্যা করলো ছেলে
Written by SOFT PRO IT

নারাণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় মাদকের টাকা না পাওয়ায় মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মাদক সেবী সজিব (২২) নামে এক তরুণের বিরুদ্ধে। ৭ নভেম্বর সোমবার উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জহুরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো: রফিক মিয়ার স্ত্রী আয়শা আক্তার ছেলে সজিবকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সজিব। রবিবার দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে মাদক কেনার জন্য সজিব মায়ের কাছে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় ধারালো অস্র দিয়ে মা আয়শা আক্তার (৪৫) কে এলোপাথাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে বন্দর থানা পুলিশকে সংবাদ দেয় পুলিশ ঘটনা স্থানে এসে লাশ উদ্ধার করেন ।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু বক্কর সিদ্দিক জানান, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT