বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদককে জিরো টলারেন্সে আনতে নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে : দুলাল

মাদককে জিরো টলারেন্সে আনতে নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে : দুলাল প্রধাণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তথা ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণকে ফুলেল অভ্যর্থনা জানিয়ে বন্দর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগনেতৃবৃন্দ। ৩০ নভেম্বর শুক্রবার বিকালে স্বল্পেরচক কবরস্থান রোডস্থ ২৩নং ওয়ার্ড কাউন্সিলররের কার্যালয়ে এ অভ্যর্থনা প্রদান করা হয়।

এ সময় কাউন্সিলরের হাতকে শক্তিশালী করতে বন্দর ইউনিয়ণ স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে যোগদান করেন।

অভ্যর্থনাকালে কাউন্সিলর দুলাল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন ও সমৃদ্ধির সুবাতাস বইছে। একটি আধুনিক ও উন্নত দেশ গঠনে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। উন্নয়নের এসব বার্তা জনগণের কাছে পৌছে দিতে নারায়ণগঞ্জ-৫ সদর বন্দর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান দিন রাত কাজ করে যাচ্ছে। উন্নয়নের এ ধারাকে অবিচল রাখতে আমাদের সবার লক্ষ্য হচ্ছে শেখ হাসিনার মনোনীত প্রার্থী মহাজোট সমর্থিত এমপি সেলিম ওসমানকে পুনরায় ক্ষমতায় আনা।

তিনি আরো বলেন, আমাদের সমাজে বর্তমানে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব বৃদ্ধি পাওয়ার কারনে সমাজে অবক্ষয় বৃদ্ধি পেয়েছে। এই মাদককে জিরো টলারেন্সে আনতে স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে। প্রশাসনকে সহায়তা করতে হবে। মনে রাখবেন, মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে যারা নিজেদের দলের মধ্যে বিশৃক্সক্ষলা সৃষ্টি করতে চায় তারা অমানুষ। এদেরকে এড়িয়ে চলবেন। মাদক, ইভটিজিং, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে কাউন্সিলর দুলাল প্রধাণ সর্বক্ষন আপনাদের পাশে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল, সাংগঠনিক সম্পাদক রানা প্রধাণ,ছাত্রলীগনেতা অনিক তালুকদার অপু, বন্দর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবলু, রিপন, বাপ্পি, অভি, সোহাগ, মনির ও প্রমূখ।

About the author

SOFT PRO IT