রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাতৃভাষা দিবস উপলক্ষে রূপগঞ্জে নানা কর্মসূচি পালন

মাতৃভাষা দিবস উপলক্ষে রূপগঞ্জে নানা কর্মসূচি পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ২১শে ফেব্রুয়ারি রবিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, তারাবো পৌরসভা ও  সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মনারে প্রদীপ প্রজ্জলন, পুষ্পস্তবক অর্পণ, কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মসজিদে বিশেষ প্রার্থনা, বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.শাহজাহান ভুঁইয়া, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, সহকারী কমিশনার (ভ‚মি) আফিফা খান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ ও আলহাজ্ব মো. ছালাউদ্দিন ভুঁইয়া প্রমুখ। পরে রচনা, কবিতা আবৃতি, চিত্রাংকন, সুন্দর হাতের লেখাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT