সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মাছের খামারের প্রহরীকে হত্যা করেছে দর্বৃত্তরা

হত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার শম্ভপুরা ইউনিয়নের চৌধুরীগাঁ এলাকায় শুক্রবার গভীর রাতে এমদাদ (৫০) নামে এক মাছের খামারের প্রহরিকে দেশীয় তৈরি ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। খবর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি কাঠের রুয়া ও একটি লোহার সাভল উদ্ধার করেছে পুলিশ।

জানাগেছে, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁ গ্রামের মৃত খালেক মাষ্টারের ছেলে মোক্তার হোসেনের মাছের খামার প্রহরির কাজ করতেন এমদাদ। শুক্রবার গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খামারের প্রহরীকে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে ও শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। শনিবার সকালে খামারের পাশে লাশ পরে থাকতে দেখে পুলিশকে জানায় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

খামারের মালিক মোক্তার হোসেন জানান, এক সপ্তাহ হয়েছে এমদাদ কাজে যোগদান করেছে, সে ভাল করে এলাকার কাউকে চিনেওনা। ধারনা করা হচ্ছে রাতের আধারে খামার থেকে মাছ চুরি করতে আসে দৃর্বৃত্তরা, এ সময় প্রহরী এমদাদ দুর্বৃৃত্তদের দেখে চিনে ফেলায় তাকে পিটিয়ে ও শ্বাসরোধের মাধ্যমে হত্যা করে পালিয়ে যায়। নিহত প্রহরি এমদাদের বাড়ি নীলফামারি জেলায়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম পিপিএম দৈনিক পূণরুত্থানকে বলেন, মাছের খামারের প্রহরী এমদাদের লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 June 2018

মাছের খামারের প্রহরীকে হত্যা করেছে দর্বৃত্তরা

www.narayanganjbarta24.com