রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাকে হত্যার চেষ্টা করলো মাদকাসক্ত ছেলে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ সংবাদ দাতা) :  দাবিকৃত মাদকের টাকা না পেয়ে মাকে মাদকাসক্ত ছেলে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে ওই ছেলে তার মাকে লাঠিপেটা করে আহত করে। সোমবার সকালে উপজেলার পিতলগঞ্জ এলাকায় ঘটে এ ঘটনা।

মা সর্মতা খাতুন জানান, উপজেলার পিতলগঞ্জ এলাকার আমান উল্লাহ’র স্ত্রী। তার ছেলে রুবেল দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছিলো। প্রায় সময়ই মাদকের টাকার জন্যে চাপ দিতো মা সর্মতা খাতুনকে। টাকা দিতে না পারলে তাকে মারধর ও গালমন্দ করতো। সকালে হঠাৎ করে এসে ৫০ হাজার টাকা দাবি করে রুবেল। এসময় কোন প্রকার টাকা দিতে পারবেনা বলে মা সর্মতা খাতুন জানিয়ে দেন।

এসময় মাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এক পর্যায়ে গলাটিপে হত্যার চেষ্টা চালায়। পরে লাঠিপেটা করে আহত করা হয়। এসময় মায়ের আতœচিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে মাদকাসক্ত ছেলে রুবেল পালিয়ে যায়। সর্মতা খাতুন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মাদকাসক্ত রুবেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

About the author

SOFT PRO IT