নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাই‌ক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডে কেক কেটে অয়ন ওসমানের জন্মদিন পালন

মাই‌ক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডে কেক কেটে অয়ন ওসমানের জন্মদিন পালন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের জন্মদিন পালন করেছে নারায়ণগঞ্জ জেলা মাই‌ক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড মা‌লিক এবং শ্রমিক কমিটির নেতৃবৃন্দ। শনিবার (২১ নভেম্বর) রাতে চাঁনমারীস্থ সংগঠনটির কার্যালয়ে মা‌লিক এবং শ্রমিক কমিটির যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক কমিটির সভাপতি জামাল হোসেন, কার্যকরি সভাপতি মুকুল মিয়া, সহ-সভাপতি মো. ফজলুল হক বদু, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নাসির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সহ  সম্পাদক আব্দুল মালেক, আক্তার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক বাবুল ও অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি- মোঃ আমির হো‌সেন ডা‌লিম, কার্যকরী সভাপ‌তি- নুর মোহাম্মদ, সহ সভাপ‌তি- হাজী মো. আবুল হো‌সেন মিঠু, হাজী মো. র‌ফিকুল ইসলাম, মো. দ্বীন ইসলাম খোকা, মো. দ্বীন ইসলাম দিলা, সাধারন সম্পাদক মো. আবুল হা‌শেম রিংকু, যুগ্ম সম্পাদক মো. শামসুজ্জামান র‌কি, সহ সম্পাদক মো. গোলাম সা‌রোয়ার, মো. ম‌নির হো‌সেন, সাংগঠ‌নিক সম্পাদক এ কে ইমন, সহ সাংগঠ‌নিক সম্পাদক মো. শেখ জা‌নে আলম হি‌রো প্রমুখ।

About the author

SOFT PRO IT