নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাইক্রোবাসের চাপায় নারায়ণগঞ্জে পথচারী নিহত

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাইক্রোবাসের চাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন। ৩ই মে মঙ্গলবার  সন্ধ্যায় উপজেলার কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপার হওয়ার সময় ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বেনু দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

বেনু দাশ বলেন, সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় স্থানীয়রা মাইক্রোবাসসহ চালককে আটক করে পুলিশে সোর্পদ করেছেন।

তিনি আরও বলেন, স্থানীয়রা জানিয়েছেন ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT