নারায়ণগঞ্জ সদর নারী সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মহিলাদলের নেত্রী জাহানারা ইসলামের ২৭তম মৃত্যু বার্ষিকী আজ

মহিলাদলের নেত্রী জাহানারা ইসলামের ২৭তম মৃত্যু বার্ষিকী আজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ শহর জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভানেত্রী ও উকিলপাড়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক জাহানারা ইসলাম-এর ২৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ ১২ই জানুয়ারি বুধবার মরহুমার কবর জিয়ারত, কোরআন খানি এবং বাদ আছর উকিলপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, জাহানারা ইসলাম নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বঙ্গবন্ধু সড়কস্থ উকিলপাড়া নিবাসী মরহুম মো. সামসুল ইসলামের সহধর্মিনী এবং দৈনিক দেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস এর কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহŸায়ক বিএনপি নেতা আনিসুল ইসলাম সানির মাতা এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপনের দাদী।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 January 2022

মহিলাদলের নেত্রী জাহানারা ইসলামের ২৭তম মৃত্যু বার্ষিকী আজ

www.narayanganjbarta24.com