সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৫০০ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) নাসিক ৮নং ওয়ার্ড স্বেচ্ছা সেবকলীগ নেতাকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত ইফতার বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো: জুয়েল হোসেন।

ইফতার সামগ্রী বিতরণের পূর্বে সংক্ষিপ্ত অলোচনা সভায় প্রধান অতিথি জুয়েল হোসেন বলেন, এ.কে.এম শামীম ওসমান এমপি এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। আগামীতেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবো।

মো: আমির হোসেনের সভাপতিত্বে এবং আফসার শিকদারের সার্বিক সহযোগীতায় কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মহসিন ভূইয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি মো: মানিক শেখ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম জয়, সাবেক সহ দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন, সহ আইন বিষয়ক সম্পাদক মো: সজিব মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল প্রধান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজি ওয়াসিম। আরো উপস্থিত ছিলেন জাবেদ, নোমান আহাম্মেদ, আতিফ আসলাম, শাকিল, রাজু, আরমান প্রমুখ।

About the author

SOFT PRO IT