নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলী

মহানগর বিএনপির শ্রদ্ধাঞ্জলী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বুধবার ২১ ফেব্রুয়ারী সকাল ১০ টায় মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম এবং সাধারণ সম্পাদক এটিএম কামাল এর নেতৃত্বে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতাকর্মীরা।

এর আগে সকাল ৯টা থেকে মহানগর নেতৃবৃন্দরা মিশনপারাস্থ হোসিয়ারী সমিতি ভবনে জড়ো হতে শুরু করে। পরে কালো ব্যাচ পরিহিত নেতাকর্মীরা সেখান থেকে পায়ে হেটে শহীদ মিনারে এসে উপস্থিত হন।

এ সময় আরও উপস্থিত ছিলো, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এড. জাকির হোসেন, আয়সা সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, সহ মহানগর বিএনপি এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT