নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাঁধা

মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাঁধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : পুলিশের বাঁধায় পন্ড হলো মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ। রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি।

এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নেতা ও কর্মীরা কর্মসূচি পালনের প্রস্তুতি নিলে পুলিশ বাধা দেয়। এ সময় উপস্থিত নেতা ও কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্লোগান দিতে থাকে। পরে পুলিশ উপস্থিত নেতা ও কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় আরও উপস্থিত ছিলো, মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. রফিক আহম্মেদ, আয়সা সাত্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, হাজী ইসমাইল হোসেন, আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাড. মোস্তাক আহমেদ,

গণশিক্ষা বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু, সহ-দপ্তর সম্পাদক মাহমুদুর রহমান, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, সহ-প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, মহানগর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ সিব্বির আহমেদ, মহানগর বিএনপি নেতা স্বপ্ন মাহমুদ, হাফেজ, আনোয়ার হোসেন, আল মামুন, রোমান, মাওলানা মামুন, ফেরদৌসুর রহমান প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 December 2019

মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাঁধা

www.narayanganjbarta24.com