নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মহানগর বিএনপিকে নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নিবো না : সেন্টু

মহানগর বিএনপিকে নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নিবো না : সেন্টু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে নিয়ে কোন ষড়যন্ত্র আমরা মেনে নিবো না বলে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, দলের এই দু:সময়ে যারা বিভেদ সৃষ্টি করার জন্য গুটি কয়েক স্থানীয় মিডিয়ার সহযোগীতায় বিভ্রান্তী মূলক তথ্য প্রকাশ করিয়ে সুবিধা নিতে চাচ্ছেন। তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা নারায়ণগঞ্জে বিভেদের রাজনীতিতে সকলের কাছে পরিচিত। ক্ষমতাশীনদের সাথে আতাঁত করে দলের মধ্যে কোন্দল সৃষ্টি করার জন্যই আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য। কখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের সৈনিক আপনারা নন। গত ২০ অক্টোবর এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সভাপতি এ্যাড. আবুল কালাম আর সাধারণ সম্পাদক এটিএম কামালের নেতৃতের প্রতি দলের নেতা ও কর্মীরা আস্থা¡শীল। সেখানে কোন মাইনাসের রাজনীতির স্থান নাই। আমরা লক্ষ্য করছি, স্থানীয় কিছু মিডিয়ার সহযোগীতায় আজগুবী, গায়েবী ও বিভ্রান্তী মূলক তথ্য প্রকাশ করা হচ্ছে। যেখানে সাংগঠনিক ভাবে শক্তিশালী সংগঠন মহানগর বিএনপিকে দুর্বল করার ব্যর্থ চেষ্টা চালানো হচ্ছে। যার সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কোন সম্পর্ক নেই। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বের প্রতি নেতা ও কর্মীরা অতীতেও আস্থাশীল ছিলো এবং বর্তমানেও আছে।

About the author

SOFT PRO IT