ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মহানগরের জামায়াতের আমীরসহ ৯ জন আটক

মহানগরের জামায়াতের আমীরসহ ৯ জন আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : মহানগর জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিনসহ ৯ জনকে গোপন বৈঠক চলাকালে আটক করেছেন পুলিশ।  ১৯ অক্টোবর শুক্রবার দুপুরে হাজীগঞ্জ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো : মহানগর জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন, আনোয়ার হোসেন, রাশেদ বেপারী, আলমগীর বাহার, আল আমিন, শহিদুল, হারুন অর রশিদ, জয়নাল আবেদীন ও জাকির হোসেন। আটককৃত আসামী ৯ জনকে আটক করে মহিউদ্দিনের বাসা থেকে ৫টি ককটেল, ৭টি আতশবাজি ও বেশ কিছু রডের টুকরো উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান জানান, গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে।

About the author

SOFT PRO IT