ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মহতীর্থস্থান লাঙ্গলবন্ধ স্নান এলাকা পরির্দশনে এমপি খোকা

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও নারায়ণগঞ্জের ৩ আসনের জাতীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা তার নির্বাচনী এলাকার ইউপি চেয়ারম্যান ও থানা নির্বাহী কর্মকর্তাদেরকে নিয়ে হিন্দু সম্প্রদায়ের মহতীর্থস্থান লাঙ্গলবন্ধ স্নান এলাকা পরির্দশন করেছেন। রবিবার রাত সাড়ে ৯টায় তিনি সোনারগাঁও উপজেলা থেকে থানা নির্বাহী কর্মকর্তা শাহিনূর ইসলামকে সাথে নিয়ে বন্দর ও  সোনারগাঁয়ের স্নান ঘাটগুলো পরিদর্শন যাওয়ার পর খবর পেয়ে সেখানে গিয়ে উপস্থিত হন বারদী ইউপির চেয়ারম্যান জহিরুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইউসুফ দেওয়ান, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জামপুর ইউপি চেয়ারম্যান হামিম সিকদার শিপলু ও কাচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ ওমর।

এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সোনারগাঁও যুবউন্নয়ণ কর্মকর্তা ইয়াসিন তালুকদার হাবীব, জাতীয় যুবসংহতির নেতা জাবেদ,যুবলীগ নেতা হিরু সহ জাতীয় পার্টি ও অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা  থানা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের নিয়ে লাঙ্গলবন্ধের মহাতীর্থস্থানের গুরুত্বপূর্ণ স্থান গুলো  পরিদর্শনে গিয়ে  সেখানে আগত পূণ্যার্থীদের সাথে কথা বলেন তাদের সুবিধা অসুবিধার কথা জানেন ও খোঁজ খবর নেন। উৎসবস্থলে নিরাপত্তা কাজে নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ¯œান উদযাপন পরিষদের নেতা সিখন সাহা সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্ধ।

About the author

SOFT PRO IT