সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মসজিদের উন্নয়ণে এম‌পি খোকার আ‌র্থিক অনুদান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঐতিহাসিক কাইকারটেক বাজার জামে মসজিদের উন্নয়ণের জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

শুক্রবার জুম্মার নামাজের পূর্বে স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ উক্ত টাকা মসজিদ কমিটির কাছে হস্তান্তর করেন

এসময় উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সামাদ প্রধান, মসজিদ কমিটির সভাপতি কাজী মঞ্জুর কাদির মেম্বার, গাজী সোহরাব, বাদল প্রধান, মহিউদ্দিন মোল্লাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সর্বস্তরের মুসল্লীবৃন্দ

About the author

SOFT PRO IT