নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মর্গ্যান স্কুল বাচাঁতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি

স্কুল বাচাঁতে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষার্থী‌দের স্মারকলিপি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : নগরীর ঐতিহ্যবাহী মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি দ্বিতল ভবন পুন:নির্মান ও বরাদ্ধকৃত ভূমি ফিরে পাওয়ার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে স্কুলটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

২৮ মে সোমবার দুপুরে জেলা প্রশাসক রাব্বি মিয়ার হাতে স্মারকলিপিটি তুলে দেন ১১ সদস্যের শিক্ষক ও শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল ।

স্মারকলিপিতে উল্ল্যেখ করা হয়েছে, তৎকালীন পৌর প্রশাসক মাইকেল মর্গ্যান অত্র প্রতিষ্ঠানের নামে ১৯১ শতাংশ জমি বরাদ্দ দিলেও বর্তমানে দখলকৃত জমির পরিমান ১২৩ শতাংশ। বরাদ্দকৃত জমির পূর্ব দিকের দ্বিতল ভবনটি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই স্কুল কর্তৃপক্ষ ব্যবহার করে আসছে। এরমধ্যে প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন ১৮ মে রাতে সিটি করপোরেশন সেটি গুড়িয়ে দেয়।

জেলা প্রশাসক শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধি দলকে আশ্বস্তু করে বলেছেন, বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদের সাথে আলাপ করে বিষয়টি মিমাংসার দিকে এগিয়ে নিয়ে যাব।

স্মারকলিপি প্রদানকালে স্কুলের প্রতিনিধির মধ্যে ছিলেন, প্রধান শিক্ষক অশোক, শিক্ষক হুমায়ুন কবির, শিক্ষিকা জোছনা, শিক্ষার্থী নাজিফা, কল্পনা, সাদিয়া, অনিকা, নিপা, পিংকি, সামিয়া, মনিকা ও মুনিরা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 May 2018

মর্গ্যান স্কুল বাচাঁতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি

www.narayanganjbarta24.com