নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মর্গ্যান স্কুলকে ৩ কোটি টাকার অনুদান দিলে এমপি সেলিম ওসমান

মর্গ্যান স্কুলকে ৩ কোটি টাকার অনুদান দিলে এমপি সেলিম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মর্গ্যান স্কুলকে ৩ কোটি টাকার অনুদান দিলেন সেলিম ওসমান। এ অনুদানের টাকা দুই ভাগে হস্তান্তর করেন। এর প্রথম ভাগের টাকা তিনি সেপ্টেম্বর মাসে এবং অনুদানের দ্বিতীয় অংশ অক্টোবর মাসে।

মঙ্গলবার (১৪ আগস্ট) বেলা ১২টায় মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সেলিম ওসমান এ ঘোষণা দেন।

ঘোষনা শেষে তিনি নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের হাতে সেপ্টেম্বর মাসে অনুদানের প্রথম অংশের দেড় কোটি টাকার চেক তুলে দেন। এবং অক্টোবর মাসের দেড় কোটি টাকার আরেকটি চেক নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুল এন্ড কলেজের একজন শিক্ষার্থীর হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অশোক তরু, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, নাসিক ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ৷

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 August 2018

মর্গ্যান স্কুলকে ৩ কোটি টাকার অনুদান দিলে এমপি সেলিম ওসমান

www.narayanganjbarta24.com