রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মন্ত্রী গাজীর নির্দেশে রূপগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মন্ত্রী গাজীর নির্দেশে রূপগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৩১ জানুয়ারি রবিবার রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে আলহাজ্ব লায়ন মো.হাবিবুর রহমান হারেছ সিটি কলেজ মাঠে বিকালে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে রূপগঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগ নেতা আনছার আলীর উদ্যোগে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলে, রূপগঞ্জ ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, ইউপি সদস্য জিন্নাত আরা জিসান, জাহানারা বেগম, আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ, আব্দুস সালাম, অলিউল্লাহ, মনির হোসেন, আব্দুল কাইয়ুম, মুরাদ হোসেন, সম্ভু দাস, আবু তাহের, মেহেদী ও বিশ্বদাস চক্রবর্তী প্রমুখ।

About the author

SOFT PRO IT