জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মন্ত্রীত্বের ডাক পেলেন নওফেল

মন্ত্রীত্বের ডাক পেলেন নওফেল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছেন চট্টলার বীর সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে ব্যারিস্টার নওফেল আহমেদ চৌধুরী এমপি।

জানা গেছে, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হতে পারেন নওফেল। আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়ে ইতো মধ্যেই যোগ্যতার স্বাক্ষর রেখেছেন নওফেল।

টেলিভিশন টকশোতেও বক্তা হিসেবে দারুণ সুপরিচিত ব্যারিস্টার নওফেল এবার চট্টগ্রামের একটি আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। সোমবার (৭ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তাকে দেখা যেতে পারে বলে জানা গেছে।

জানা যায়, চট্টগ্রামের ঐতিহ্য রক্ষায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন নবীন এ সংসদ সদস্য। তার বাবা প্রয়াত মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম থেকে ঢাকায় এসে মন্ত্রিত্ব হওয়ার অফার ফিরিয়ে দিলেও এ যাত্রায় সে আশা পূর্ণ করছেন নওফেল।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

06 January 2019

মন্ত্রীত্বের ডাক পেলেন নওফেল

www.narayanganjbarta24.com