নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মধ্যরাতে ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দিলো টিম খোরশেদ

মধ্যরাতে ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দিলো “ টিম খোরশেদ ”
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : মানবিক সংগঠন টিম খোরশেদ, টাইম টু গীভ ও মোজাফফর আলী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ১২ই জুলাই সোমবার মধ্যরাত থেকে শহরের বিভিন্ন স্থানে রাস্তা ঘাট, রেলস্টেশন ও লঞ্চ ঘাটে বসবাসরত অভূক্ত ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন। সোমবার মধ্যরাত থেকে চাঁদরাত পর্যন্ত প্রতিদিন রাতে দুই শত মানুষকে রাতের খাবার দেয়া হবে বলে জানা যায়।

সোমবার রাতে মহানগীর চাষাড়া রেল স্টেশন, লঞ্চঘাট সহ শহরের পয়েন্টে রাস্তা ঘাটে ঘুমিয়ে থাকা মানুষের মধ্যে প্যাকেট খাবার তুলে দেয়া হয়। আগামী ১০ দিনে নারায়ণগঞ্জ শহর সহ বন্দর ও সিদ্ধিরগঞ্জেও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।

এছাড়াও করোনা কালীন সময়ে গত দেড় বছর যাবত নিম্নবিত্ত মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী, সবজী বিতরণ, করোনা আক্রান্তদের ফ্রী অক্সিজেন, এম্বুলেন্স সার্পোট, প্লাজমা ডোনেশন এবং করোনায় মৃতদের দাফন-সৎকারের কাজ অব্যাহত রেখেছে টিম খোরশেদ। রান্না করা খাবার বিতরণে উপস্থিত ছিলেন টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবক নাজমুল কবীর নাহিদ, হাফেজ শিব্বির, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, আশরাফুল নীরব, নাইম মোল্লা ও টিম সচিব আলী সাবাব টিপু।

About the author

SOFT PRO IT