নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মদনপুরে বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার জঙ্গি নাঈম

মদনপুরে বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার জঙ্গি নাঈম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কাজীপাড়ায় ঘিরে রাখা বাড়িতে অভিযান সমাপ্ত করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ১১ই জুলাই রবিবার দিনগত রাত সাড়ে ৩টায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এর আগে ২ টা ৫০ মিনিটে অভিযান শুরু করা হয়েছে। অভিযানে বিপুল জিহাদী বই, বোমা তৈরীর সরঞ্জাম, রিমোট কন্ট্রোল উদ্ধার করা হয়েছে। তবে ভেতরে কোন বোমা ছিল না।

ঢাকা মহানগর পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সিটিটিসি ইউনিটের আসাদুজ্জামান অভিযান শেষে জানান, আমাদের একটি টিম ৩দিন পূর্বে বামসি বারেক ওরফে সাব্বির সহ তিনজন জঙ্গীকে মিরপুর থেকে গ্রেফতার করে। সেই মামলায় বারেকের তথ্য মোতাবেক আমাদের একটি টিম আজ সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ থেকে মেজর ওসামা ওরফে নাইমকে গ্রেফতার করে।

নাইম জিজ্ঞাসাবাদে জানায় সে নব্য জেএমবির সদস্য। সে বোমা বানায় এবং বোমা তৈরির প্রশিক্ষকও বটে। সে এখানে পার্শ্ববর্তী মসজিদে ইমামতি করতো। যে বাসা থেকে বোমার তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি সেই বাসায় সে স্বপরিবারে থাকতো। কয়েকদিন পূর্বে সে তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং সে একা একা বোমা তৈরির সরঞ্জাম নিয়ে বোমা তৈরি করছিল।

আমরা কোন কমপ্লিট বোমা পাইনি। এখানে সরঞ্জাম ও চারটি রিমোট পেয়েছি আমরা। এখান থেকে আমরা শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা তৈরির সামগ্রী পেয়েছি। সে বোমা তৈরিতে শুধু পারদর্শীই নয় একজন প্রশিক্ষকও বটে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 July 2021

মদনপুরে বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার জঙ্গি নাঈম

www.narayanganjbarta24.com