বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মদনগঞ্জ ওয়েল ফেয়ার নির্বাচনে মফিজের মোটর শোভাযাত্রা

মদনগঞ্জ ওয়েল ফেয়ার নির্বাচনে মফিজের মোটর শোভাযাত্রা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বন্দর উপজেলার ঐতিহ্যবাহী মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের কার্যকরি পরিষদ নির্বাচন জমে উঠেছে। প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম ও রং বেরংয়ের ফেস্টুন, ব্যানার আর পোষ্টারে ছেয়ে গেছে গোটা মদনগঞ্জ। মঙ্গলবার বিকেলে মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে নির্বাচনী আমেজ আরেক ধাপ বাড়িয়ে দিয়েছেন গীটা প্রতীকধারী সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী মফিজুর রহমান মফিজ সমর্থকরা।

মোটর শোভাযাত্রাটি মদনগঞ্জ বাসষ্ট্যান্ড হতে শুরু হয়ে ইসলামপুর, টিক্কার মোড়, এম এন ঘোষাল রোড, বটতলা, ছৈয়ালবাড়ির ঘাট,লক্ষ্যারচর,পায়রা চত্ত্বর ও শান্তিনগর এলাকা প্রদক্ষিণ করে। সাাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়লাভে শতভাগ আশাবাদী সাদা মনের মানুষ মফিজুর রহমান। একজন  প্রকৃত সাংস্কৃতিক মনা এবং উল্লেখিত পদে যোগ্য প্রার্থী হিসেবে মফিজুর রহমানকেই নির্বাচিত করা উচিত বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভোটার জানান।

About the author

SOFT PRO IT