বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মদনগঞ্জে আঃ রব শাহ (রাঃ)র ২৮তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ( বন্দর প্রতিনিধি) : বন্দরে অত্যন্ত ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে পীরে কামেল আঃ রব শাহ (রাঃ)’র ২৮তম বার্ষিক ওরশ মোবারক উপলক্ষ্যে ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার বাদ মাগরিব মদনগঞ্জস্থ নমুনা বাজার সড়কে করববাসীদের রুহের মাগফেরাত কামনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে নুরানী বয়ান ও আখেরী মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী (মাঃজিঃআঃ)। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজী ফয়সাল মোঃ সাগর। মদনগঞ্জ নমুনা বাজার এলাকার সমাজসেবক শফি উদ্দিন আহম্মেদ নাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্দর থানা অফিসার ইনচার্জ শাহীন মন্ডল,মদনগঞ্জ পুলিশ ফাঁড়ীর পরিদর্শক তরিকুল আলম জুয়েল,ফকির চান মিয়া,আঃ বাতেন,নুরুল ইসলাম,আঃ সালাম,আব্বাস উদ্দিন। এ মাহফিল সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আল আমিন,মোঃ হান্নানসহ অসংখ্যা মুসল্লিবৃন্দ।

About the author

SOFT PRO IT