অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মতলব উত্তরে প্রাথমিক শিক্ষকদের কালো কাপড় বেঁধে প্রতিবাদ

মতলব উত্তরে প্রাথমিক শিক্ষকদের কালো কাপড় বেঁধে প্রতিবাদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( চাঁদপুর প্রতিনিধি ) : মতলব উত্তর উপজেরার ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গত ২৩ অক্টোবর ঢাকার মহাসমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ প্রকাশ করেন।

শিক্ষক সংগঠনগুলো ঐক্য পরিষদের ডাকে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ২৬ অক্টোবর শনিবার বেলা ১১টায় উপজেলার সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ১০ মিনিট ক্লাস বর্জন করে মুখে কালো কাপড় বেঁধে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর পূর্বঘোষণা অনুযায়ী বেলা ১১টায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার শিক্ষক শহীদ মিনার এলাকায় জড়ো হন। কিন্তু পুলিশ আগে থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ঘিরে রাখায় বাধা পেয়ে শিক্ষকরা সড়কে অবস্থান নেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়, কিছুক্ষণ পর আবার শিক্ষকরা শহীদ মিনারে ঢোকার চেষ্টা করলেও সফল হননি। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরে অবস্থান নেন। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে ১০ জন শিক্ষকের গুরুতর আহত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল বাতেন গত ২৩ অক্টোবর ঢাকায় শিক্ষকদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০তম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবীতে আমরা আন্দোলন করছি। আগামী ১৩ নভেম্বর মধ্যে কেন্দ্রীয় নির্দেশানুযায়ী আমাদের দাবী মেনে নেয়া না হলে আমরা আগামী বার্ষিক ও সমাপনী পরীক্ষা এবং পাঠ্য বই বিতরণ অনুষ্ঠান বর্জন করবো।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 October 2019

মতলব উত্তরে প্রাথমিক শিক্ষকদের কালো কাপড় বেঁধে প্রতিবাদ

www.narayanganjbarta24.com