নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামানের মা আর নেই

ইন্তেকাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামানের মা আর নেই, ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন। গতকাল বিকেল সাড়ে ৪টায় তার মা মাকসুদা বেগম রেনু শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যু সময় তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি স্বামী মোহাম্মদ আলী নূর, চার পুত্র, এক কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, তিনি দীর্ঘ দিন যাবৎ হৃদরোগে আক্রান্ত ছিলেন। পাঁচদিন আগেই তিনি ঢাকা এ্যাপলো হাসপাতালে চিকিৎসারত ছিলেন। গতকাল ৩টার দিকে তার অবস্থা অবনতি লক্ষ্য করে পরিবারের লোকজন। পরে ডাক্তার সহ এ্যম্বোলেন্স যুগে ফের এ্যাপলো হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরবর্তিতে তর মৃতদেহ ঢাকা সি.এম.এইচে রাখা হয়েছে। তবে তার চার ছেলে মনিরুজ্জামান খোকন, মাসুদুজ্জামান মাসুদ, রাজু আহম্মেদ, শামীম আহম্মেদ সহ এক মেয়ে-তানিয়া ইসলাম বেবী বর্তমানে দেশের বাহিরে থাকায় মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। এছাড়াও মরহুমার জানাযার নামাজের সময় পরে জানিয়ে দেয়া হবে বলে পরিবারের পক্ষ থেকে জানিয়েছে ১১ নং ওয়ার্ড এর কাউন্সিলর জমসের আলী ঝন্টু ।

এদিকে মরহুমার মৃত্যুর সংবাদে শোক প্রকাশ করেছে, নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, কুতুব উদ্দিন আকসির, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ’র পরিচালক জিএম ফারুক, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, সাবেক সিদ্দিরগঞ্জ পৌর প্রশাসক মতিন প্রধান, আসিফ হাসান মাহমুদ মানু সহ বৃহত্তর খানপুর, তল্লাবাসী এবং মহসিন ক্লাব, পোলষ্টার ক্লাব, খানপুর ইসলামী কাফেলা ও বিভিন্ন সংগঠন।

About the author

SOFT PRO IT