রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভোরের কাগজের সম্পাদককে হুমকি, রূপগঞ্জে প্রতিবাদ সভা

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে হুমকির প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন। শুক্রবার বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট রূপগঞ্জ প্রেসক্লাবে এ প্রতিবাদ সভা করা হয় ।

ভোরের কাগজের রূপগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, লেখক, গবেষক, কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ লায়ন মীর আব্দুল আলীম, সহ-সভাপতি মকবুল হোসেন, এ হাই মিলন,  খলিল সিকদার, জিএম সহিদ, এসএম শাহাদাত হোসেন, নাজমুল হুদা, জাহাঙ্গীর আলম হানিফ, সাইফুল ইসলাম, ইমদাদুল হক ভুইয়া দুলাল প্রমুখ।

সভায় বক্তারা শ্যামল দত্তকে যারা হুমকি প্রদান করেছেন তাদের শাস্তি দাবি জানান।

About the author

SOFT PRO IT