নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভোটের দিন নারায়ণগঞ্জে এনআইডি ছাড়া চলাচল নিষেধ

ভোটের দিন নারায়ণগঞ্জে এনআইডি ছাড়া চলাচল নিষেধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোট। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ। এই নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বইছে উৎসবের আমেজ। তবে উদ্বেগ-উৎকণ্ঠাও রয়েছে। ১৬ই জানুয়ারি রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এ উপলক্ষে সতর্ক অবস্থানে প্রশাসন। ভোটের দিন নারায়ণগঞ্জে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া কেউ চলাচল করতে পারবেন না বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. জায়েদুল আলম। ১৫ই জানুয়ারি শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের তরফ থেকে নির্বাচনী কোনো সহিংসতার আশঙ্কা নেই। নির্বাচনের দিন কোনো বহিরাগতকে নারায়ণগঞ্জে প্রবেশ করতে দেবো না। ভোটের দিন সবাইকে জাতীয় পরিচয়পত্র দেখে চলাচল করতে দেওয়া হবে। এজন্য ১৬ই জানুয়ারি রবিবার নারায়ণগঞ্জ বাসীকে জাতীয় পরিচয়পত্র নিয়ে চলাচল করার জন্য আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার।

এসপি জায়েদুল আলম বলেন, এখন পর্যন্ত কোনো প্রার্থী লিখিতভাবে অভিযোগ করেননি। মিডিয়ার মাধ্যমে আমরা সেসব অভিযোগ পেয়েছি সেগুলো নিয়ে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে তদন্ত করে দেখছি। কোনো প্রমাণ পাওয়া যায়নি কাউকে হয়রানি করা হচ্ছে বা কোনো বাধা দেওয়া হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দ ও উৎসবমুখর পরিবেশেই প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন।

About the author

SOFT PRO IT