বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভূমি সেবায় রাজস্ব প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে : পিন্টু বেপারী

ভূমি সেবায় রাজস্ব প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে : পিন্টু বেপারী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী বলেছেন, ভূমি সেবায় রাজস্ব প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। জনগন যাতে তার ন্যার্য ভূমির হিসাব পায় সে দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা সততার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (১৪ মে) বেলা ১১টায় বন্দর উপজেলার ভূমি অফিসে সদ্য যোগদানকৃত সহকারি কমিশনার (ভূমি) আফিফা খানকে বরণ ও সহকারি ভূমি কমিশনার রুমানা আক্তারকে বিদায় সংবধর্ণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত কাননগো মো. মামুন হোসেন, মদনগঞ্জ তহসিলদার দুলাল চন্দ্র দেব নাথ, বন্দর তহসিলদার মো. আরিফ, কুড়িপাড়া তহসিলদার আব্দুল করিম, মদনপুর তহসিলদার হুমায়ন কবীর ও দেউলী তহসিলদার মো. সাঈদসহ ভূমি অভিসের কর্মকর্তা কর্মচারি বৃন্দ।

About the author

SOFT PRO IT