নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভাষা শহীদদের প্রতি আজমেরী ওসমানের শ্রদ্ধার্ঘ্য

ভাষা শহীদদের প্রতি আজমেরী ওসমানের শ্রদ্ধার্ঘ্য
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা  ( স্টাফ রিপোর্টার ) : ভাষা শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। বুধবার ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে আজমেরী ওসমান এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় চাষাঢ়া শহীদ মিনারে ভাষা আন্দোলনে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য অর্পন করে।

আজমেরী ওসমানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানায় নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও কল্যান ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৩৮১০), নারায়ণগঞ্জ জেলা ট্রাংকলরী কভারভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন (বরফকল), জেলা গার্মেন্টস ও নিট ডাইং শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও  কল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুন, জেলা বাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৩৮১০) সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মেস্তফা, ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি এড. মিল্টন, রাসেল, নাছির, সুমন, ডালিম, বাবু, মনির, আশিক প্রমুখ।

এদিকে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন পয়েন্ট জুড়ে সাটানো হয়েছে বিশাল আকারের ব্যানার ও ফেস্টুন। যেখানে ভাষা শহীদদের স্মৃতি জড়িয়ে লিখা রয়েছে তাদের জন্ম-মৃত্যু, কর্মময়জীবন ও ভাষার জন্য তাদের আত্মত্যাগের গৌরবময় ইতিহাসের কিছু অংশ। আজমেরী ওসমানের এরকম ব্যতিক্রমী উদ্যোগে সকল পথচারীরই নজর কেড়ে নিয়েছে।মিলছে বা-হ-বা। কেউবা আবার সেল্ফী ছবিতে নিজেকেসহ বন্ধী করে নিচ্ছে ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদ, আবদুস সালাম, আবদুল জব্বার, আবুল বরকত, শফিউর রহমান এর ছবি সংবলিত সেসকল ফেস্টুনের সাথে।

About the author

SOFT PRO IT