নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভালবাসা দিবসে বিবাহে আবদ্ধ হওয়া দম্পতির এখনও আন্তরিকতা বহুগুন

ভালবাসা দিবসে বিবাহে আবদ্ধ হওয়া দম্পতির এখনও আন্তরিকতা বহুগুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ সংবাদ দাতা ) : ভালবাসার দৃষ্টান্ত স্থাপনে বিশ্ব ভালবাসা দিবসের দিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু। ১৯৯৪ সালে ১৪ ফেব্রুয়ারী ফারহানা করিমকে বিয়ে করেন আব্দুল করিম বাবু। দেখতে দেখতে আব্দুল করিম বাবু ও ফারহানা করিমের দ‌ম্প‌তি জীবনের যেন ২৬ বছর পেরিয়ে  গেল ।

তবে জীবনের আয়ু কমে গেলেও বহুগুন বেড়েছে আন্তরিকতা। আর এভাবেই সারাটাজীবন দুজন দুজনার হয়ে মৃত্যু বরণ করতে চান। সবশেষ আল্লাহ তাআলার কাছে তাদের এটুকুই  চাওয়া যেন সন্তানাদির উজ্জল ভবিষ্যত দেখে যেতে পারে। প্রতিবেদকের সাাথে এমনটাই মতবাদ ব্যক্তয় করেন করিম  দ‌ম্প‌তি।

দুই কন্যা ও এক পুত্র সন্তানকে নিয়ে এই দাম্পত্তের সুখি পরিবার। স্বামী আব্দুল কমির বাবু জনপ্রতিনিধি হওয়ায় অনেকটা সময় ব্যস্ত থাকেন। তবে এতে নাখোন নন স্ত্রী ফারহানা করিম। বরং স্বামীর প্রতিটি জনক্যালনমূক কাজে অংশ নেন তিনি। স্বামীর নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে প্রতিটি কাজেই সক্রিয় ভূমিকায় ছিলেন তিনি যা বর্তমানে অব্যাহত রয়েছে।

এদিকে বিবাহ বার্ষিকীর এমন মহতিক্ষণকে স্মরণীয় রাখতে শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারী ) সকল ব্যস্ততার মাঝেও সময় বের করে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে কেক কাটায় মেতে উঠেন তিনি।

About the author

SOFT PRO IT