নারায়ণগঞ্জ নারী র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

ভারতে পার্লারে কাজের কথা বলে নারী পাচার, গ্রেফতার ৬

ভারতে পার্লারে কাজের কথা বলে নারী পাচার, গ্রেফতার ৬
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ভারতে বিউটি পার্লারে কাজের কথা বলে নারীর পাচার করার অপরাধের দায়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নারী পাচার চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। ৪ঠা আগস্ট বৃহস্পতিবার বেলা ৪ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতানপাড়া (মসজিদ রোড) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জন নারী ও ১ জন পুরুষ নারী পাচারকারী সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পাচারকারী সদস্যরা হলো : ঝুমা আক্তার (২৮), শারমিন আক্তার (২৯), রিনা (৩৫), শাহজামাল (৪০), রাবেয়া আক্তার (২৭) ও কমলি খাতুন সিমা (৩২)। এ সময় তাদের কাছ থেকে পাচারের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল, ডেবিট কার্ড ও টাকা রাখার ব্যাগ জব্দ করে র‌্যাব।

৫ আগস্ট শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা বলেন, একদল মানবপাচারকারী সদস্য নারীকে বিউটি পার্লারে কাজ যোগাড় করে দেওয়ার কথা বলে যশোর বেনাপোল বর্ডারে নিয়ে যায়। এক পর্যায়ে তাকে পার্শ্ববর্তী দেশে কাঁটাতারের বেড়া অতিক্রম করে যাওয়ার জন্য বললে তিনি বুঝতে পারেন তাকে পাচার করা হচ্ছে। মেয়েটি যেতে রাজি না হলে পাচারকারীরা তাকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে মেয়েটি বাসে যশোর থেকে নারায়ণগঞ্জে কৌশলে পালিয়ে আসে।

তিনি আরও বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে নারী পাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় আরও ২ নারীকেও উদ্ধার করা হয়।

তানভীর মাহমুদ পাশা বলেন, এ চক্র দীর্ঘদিন যাবত সহজ-সরল অভাবী নারীদের বিউটি পার্লারে কাজ দেওয়ার মতো উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচার করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ মামলা রুজু ও আসামীগণকে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 August 2022

ভারতে পার্লারে কাজের কথা বলে নারী পাচার, গ্রেফতার ৬

www.narayanganjbarta24.com